চাঁদপুর সকাল

সর্বশেষ সংবাদ

সর্বশেষ প্রকাশিত সংবাদ সমূহ

মানবশিশু জন্ম দিতে পারবে রোবট!

কি হবে যদি মানবশিশু জন্মদিতে পারে রোবট! এটাও কি ভবিষ্যতে সম্ভব? চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় কাইওয়া টেকনোলজির প্রতিষ্ঠাতা ড. ঝ্যাং ছি-ফেং ঘোষণা দিয়েছে, তারা কৃত্রিম গর্ভ দ্বারা চালিত একটি মানবিক রোবট নিয়ে আসবেন। তারা ধারণা করছেন, ২০২৬ সালের মধ্যে এই ধরণের রোবটের একটি প্রটোটাইপ নিয়ে আসতে পারবেন। এই প্রযুক্তি বন্ধ্যাত্ব চিকিৎসা, প্রজনন চিকিৎসা ক্ষেত্রে এক বিশাল মাইলফলক বয়ে আনবেন বলে ধারণা করছেন তারা। এই রোবটের দাম হবে প্রায় ১০ হাজার পাউন্ড (এক লাখ ইয়েন)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হবে ১৬ লাখ টাকার কিছু বেশি।

৯ মাস আগে

‘খালেদা জিয়াকে মধ্যরাতের পরে অথবা ভোরে লন্ডনে নেওয়া হবে’

সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ মাস আগে

টেক্সাসের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮, নিখোঁজ ৪১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে টানা বৃষ্টিপাতের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত ৪ জুলাই থেকে শুরু হওয়া এই দুর্যোগকে টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

১১ মাস আগে

মতলব উত্তরে গভীর রাতে ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও ভাইরাল

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ গভীর রাতে চাঁদপুরের মতলব উত্তরে একটি মশাল মিছিল করেছে। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

১১ মাস আগে

প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর, শর্তসাপেক্ষে রাজি বিএনপি

এক ব্যক্তি সারা জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এই প্রস্তাবের সঙ্গে শর্ত সাপেক্ষে একমত হবে বিএনপি। সে ক্ষেত্রে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বা এ ধরনের কোনো কমিটি গঠনের বিধান সংবিধানে যুক্ত করা যাবে না।

১১ মাস আগে

ক্যান্সারের বিস্তার রোধে ব্যথার ওষুধ ‘অ্যাস্পিরিন’

দীর্ঘদিন ধরে ‘অ্যাস্পিরিনকে’ কার্যকর ব্যথানাশক হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। তবে এটি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়েও সহায়ক হতে পারে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। বিশেষ করে কোলন ক্যান্সার এবং অন্যান্য কিছু ক্যান্সারের ক্ষেত্রে। সম্প্রতি দি নেচার পত্রিকায় একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

১০ মাস আগে

পুলিশ ভেরিফিকেশন ছাড়া বেসরকারি শিক্ষক নিয়োগের সুযোগ থাকছে না, পরিপত্র জারি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

১১ মাস আগে

সমাবেশ থেকে যে বার্তা দিলো জামায়াত

৫ আগস্টের পরই তো বটেই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় সমাবেশ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারাদেশ থেকে শনিবার (১৯ জুলাই) দলটির লাখ লাখ নেতাকর্মী জড়ো হন এই সমাবেশে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি তাদের বড় অর্জন হলেও দলটির ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে প্রবাহিত হয় সেটিই এখন দেখার বিষয়।

১১ মাস আগে