চাঁদপুর সকাল

ধর্ম

পাঁচ বছরে হজে গিয়ে ৫০১ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে হজ করতে গিয়ে গত ৫ বছরে ৫০১ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছর হজে গিয়ে শনিবার (২১ জুন) পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। এছাড়া ২০১৮ সালে সর্বোচ্চ ১৪২ জনের মৃত্যু হয়। চলমান হজ কার্যক্রমে সৌদি আরবে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২২ হাজি। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ২৮৪ জন। হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রায় ১ বছর আগে

চাঁদপুর ইসকন শ্রী মহাপ্রভু নীলাচল মন্দিরের রথযাত্রা মহোৎসব শুক্রবার

প্রতিবছরের ন্যায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির, চাঁদপুরের উদ্যোগে ২৭ জুন ১২ আষাঢ় (শুক্রবার) থেকে রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে। ৪ জুলাই, ১৯ আষাঢ় উল্টো রথযাত্রায় এই মহোৎসব শেষ হবে। এ উপলক্ষে ৮ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

প্রায় ১ বছর আগে

পবিত্র আশুরা ৬ জুলাই

১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৭ জুন থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সে হিসাবে আগামী ৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে।

প্রায় ১ বছর আগে

সুষ্ঠু হজ পালনে সৌদি সরকারের ৬ নির্দেশনা

আগামী বছর (চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে) পবিত্র হজ সুষ্ঠুভাবে পালনের স্বার্থে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।

১১ মাস আগে

ডায়াবেটিস পরীক্ষায় কি অজু ভেঙে যাবে

ইসলামের অন্যতম রুকন নামাজ। নামাজ আদায়ের জন্য অজু আবশ্যক। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জান্নাতের চাবি নামাজ। আর নামাজের চাবি হচ্ছে অজু।’ (জামে তিরমিজি: ৪)। অজু করার পর বেশ কিছু কারণ পাওয়া গেলে তা ভেঙে যায়।

প্রায় ১ বছর আগে

কী পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব?

ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার মহিমান্বিত উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার অন্যতম প্রধান ইবাদত কোরবানি। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়; বরং কোরবানির সঙ্গে মিশে আছে আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসা, আত্মত্যাগের চেতনা এবং হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র ইসমাইল (আ.)-এর অনুপম ত্যাগ ও আনুগত্যের স্মৃতি।

৪ মাস আগে

শোকরের নামাজ যেভাবে আদায় করবেন

আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। প্রতিনিয়ত আমরা তার নেয়ামত ভোগ করছি। আল্লাহ তাআলা চান বান্দা তার এই অগণিত নেয়ামতের শুকরিয়া আদায় করুক। মুখে তার প্রশংসা করুক, তার দয়া স্বীকার করুক, কাজেও তার বিধান ও নির্দেশনার আনুগত্য করুক। আল্লাহ তাআলা সম্পদ দান করলে তার নির্দেশ অনুযায়ী জাকাত দেওয়া, সদকা দেওয়া আল্লাহর তাআলার শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায়ের অন্তর্ভুক্ত। সুস্থ থাকলে নামাজ পড়া ও রোজা রাখাও আল্লাহর তাআলার শুকরিয়া আদায়ের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে তা নিজের কৃতিত্ব বলে জাহির করা, দম্ভ ও অহংকার করা, ওই নেয়ামতের হক আদায় না করা আল্লাহ তাআলার না-শোকরি বা অকৃতজ্ঞতা গণ্য হয়।

প্রায় ১ বছর আগে

রেলওয়ে লেকের পাড়ের আবর্জনায় মিললো তিন বস্তা কোরআন শরীফ : ক্ষোভ ও উদ্বেগ

চাঁদপুর শহরের মিশন রোড রেলক্রসিং সংলগ্ন শাহী জামে মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত রেলওয়ের লেক এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করতে গিয়ে তিন বস্তা পবিত্র কোরআন শরীফ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে এ ঘটনা প্রকাশ্যে আসে।

২ মাস আগে