চাঁদপুর সকাল

খেলাধুলা

গল টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিক

লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অনেক রেকর্ডই গড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের জার্সিতে প্রথম ডাবল সেঞ্চুরিটাও তার ব্যাট থেকে এসেছিল। এবার ক্রিকেট ইতিহাসেই অনন্য এক কীর্তি গড়লেন এই উইকেটকিপার ব্যাটার।

প্রায় ১ বছর আগে

বিশ্বের সবচেয়ে ধনী ১০ ক্রিকেটার কারা

ক্রিকেট শুধু খেলা নয়, শতকোটি ডলারের বাণিজ্যিক জগৎও। আর এ দুনিয়ার যাঁরা প্রধান চরিত্র, সেই ক্রিকেটারদের আয়ও কম নয়। মাঠের ক্রিকেটে সফল ও দীর্ঘ ক্যারিয়ার অনেককে খেলোয়াড় হিসেবে যেমন উঁচুতে তুলেছে, তেমনি মাঠের বাইরের ব্র্যান্ড ভ্যালু আর ব্যবসায়িক বুদ্ধিমত্তাও তাঁদের নিয়ে গেছে সম্পদের চূড়ায়। বাইশ গজের পিচ থেকে শতকোটি টাকা সম্পদের সীমানায় পৌঁছে যাওয়া এমন ক্রিকেটারের সংখ্যা নেহাত কমও নয়। তেমন খেলোয়াড়দের মধ্যে বিশ্বে সম্পদের দিক থেকে শীর্ষ ১০ ক্রিকেটারের তালিকা তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রায় ১ বছর আগে

সিরিজ জয় মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের উৎসর্গ

মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় পুরো দেশই শোকে কাতর। মঙ্গলবার ছিল রাষ্ট্রীয় শোক। এমন শোকাবহ পরিবেশে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল ইতিহাস তৈরির। বুকে পাথর চাপা দিয়ে তারা দুর্দান্ত জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম কোনও টি-টোয়েন্টি সিরিজ জয়। এই সাফল্য বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক লিটন দাস।

প্রায় ১ বছর আগে

এশিয়ান বিচ গেমস : চাইনিজ তাইপেকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের পদক

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসের কাবাডিতে বাংলাদেশের পদকের সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাকে সত্যিতে পরিণত করল নারী কাবাডি দল। থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের নারীরা।

৪ মাস আগে

নতুন কুঁড়ি স্পোর্টস : আগামীর তারকা খুঁজবে সরকার

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানটি মাঝে দীর্ঘদিন বন্ধ থাকলেও বর্তমানে বিটিভিতে আবারও চালু হয়েছে। আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের আদলে দেশব্যাপী এবার শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

৪ মাস আগে

পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও দিয়েছেন প্রতিদান। নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছরের বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ জিতল স্বাগতিকেরা। সবশেষ জিতেছিল ২০১৬ সালের মার্চে।

প্রায় ১ বছর আগে

ফিফা ক্লাব বিশ্বকাপ : ঘরের ছেলের হাতেই কুপোকাত ব্রাজিলের ফ্লুমিনেন্স, ফাইনালে চেলসি

এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের নকআউট পর্বে ওঠাই ছিল চমক। কিন্তু দলটি যেভাবে লড়াই করেছে, সেটি সত্যিই অপূর্ব-অসাধারণ। শেষ ষোলো থেকে উঠেছে কোয়ার্টার ফাইনালে, সেখান থেকে সেমিফাইনালে। ততক্ষণ পর্যন্ত সবকিছু যেন স্বপ্নের মতোই হয়েছে।

প্রায় ১ বছর আগে

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। সেখান থেকে কাটছাঁট করে ৩৫০ জনকে রাখা হয়েছে। এর মধ্যে সাত জন বাংলাদেশের ক্রিকেটার।

৯ মাস আগে