চাঁদপুর সকাল

চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল স্থগিত

৪ মাস আগে
চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল স্থগিত

০৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকাল ৩:০০ টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে ।


কিন্তু বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে স্টেডিয়ামের মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় নির্ধারিত সময়ের এ ম্যাচ এবং পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।


চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার ফাইনাল নিয়ে খেলাপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা বিরাজ করছিল।


তবে মাঠের অনুপযোগী পরিস্থিতির কারণে দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় আয়োজকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। আয়োজক সূত্র জানায়, ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নতুন তারিখ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।


চাঁদপুরের ফুটবলপ্রেমীরা আশা করছেন, অনুকূল আবহাওয়া ও প্রস্তুত মাঠে নতুন তারিখে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচ জমজমাট এক উৎসবে পরিণত হবে।