চাঁদপুরে আত্মহত্যা প্রতিরোধ ব্রিগেড এর জন্য কম্পিউটার সামগ্রী বিতরণ

চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর, লক্ষিপুর মডেল, ইব্রাহীমপুর ও হানারচর ইউনিয়ন পরিষদে আত্মহত্যা প্রতিরোধ ব্রিগেড এর জন্য কম্পিউটার সামগ্রী, টেবিল চেয়ার ও স্টীলের আলমিরা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০জুলাই ২০২৫) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
পরে আত্মহত্যা প্রতিরোধ ব্রিগেড এর জন্য কম্পিউটার সামগ্রী, টেবিল চেয়ার ও স্টীলের আলমিরা বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, চাঁদপুর সদর রাহাত আমিন পাটওয়ারী, কল্যানপুর, লক্ষ্মীপুর মডেল, ইব্রাহীমপুর ও হানারচর ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দগণ।




