চাঁদপুর সদর
বাবুরহাটে বাসি পণ্য ও মিষ্টি বিক্রিতে জরিমানা
চাঁদপুর সদর উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক অভিযান এবং ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় কয়েকটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শাহতলীতে অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ্তলী নিবাসী মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই-২০২৫) সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন শাহতরী কামিল মাদরাসার গভনিং বডির নবাগত সভাপতি ,চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
পুরাণবাজারে গলায় ফাঁস দিয়ে যুবদলের সদস্যর আত্মহত্যা
চাঁদপুর শহরের পুরাণবাজারে মুসলিম গাজী (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সদস্য এবং পুরাণবাজার ব্রিজ সংলগ্ন গাজী বাড়ির মিজান গাজীর ছেলে। পেশায় তিনি রংমিস্ত্রির কাজ করতেন।










