চাঁদপুরে আজমল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

চাঁদপুর শহরের এস.আর ডিজিটাল কালার ল্যাবের সত্ত্বাধিকারী মো: আজমল হোসেন, পিতা মৃত আব্দুল আজিজ মিয়াজী, সাং- রঘুনাথপুর, ডাকঘর- বহরিয়া বাজার, উপজেলা ও জেলা- চাঁদপুর এর বিরুদ্ধে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গতকাল ২২ ডিসেম্বর ১টি মামলায় ওয়ারেন্ট (গ্রেফতারী ) জারি করেছে ।
মাননীয় আমলী আদালত সদর, চাঁদপুর সি আর ৮৯৫/২৫ইং ফৌজদারী কার্যবিধির এন.আই এ্যাক্টের ১৩৮ ধারা ওয়ারেন্ট জারি করেন এবং চাঁদপুর সদর মডেল থানাকে ওয়ারেন্ট তামিল করতে নির্দেশ দেন ।
ঘটনার বিবরণে জানা যায়, মো: হাবিবুর রহমান, পিতা মৃত হাজী আব্দুল করিম খান, সাং- মুন্সেফপাড়া, চাঁদপুর। ২০২২ সালে আজমল হোসেনের সাথে মো: হাবিবুর রহমান খানের সাথে এস.আর কালার ল্যাবের ব্যবসায়ীক পার্টনার ছিলেন। সে কারনে আজমল হোসেন হাবিবুর রহমান খানের নিকট থেকে ৩৩ লক্ষ টাকা নেয়।
তার মধ্যে ৩ লক্ষ টাকার ১টি চেক পূবালী ব্যাংক লিেিমটড, চাঁদপুর শাখা একাউন্ট নং- ০৩৮২৯০১০২২৭৩৪, চেক নাম্বার- ৯৬৭৮৭২৮, গত ১৬/০৭/২০২৫ইং চেক ডিজঅনার করি। তারপর ২১/০৭/২০২৫ইং তারিখের আজমল হোসেনের বরাবর আমার নিযুক্ত এডভোকেট আমার টাকা প্রদানের জন্য লিগ্যাল নোটিশ প্রদান করে তারপরও সে টাকা দেয় না।
আমি নিরুপায় হয়ে মাননীয় আমলী আদালতে চাঁদপুরের আদালতে গত ২৪/০৮/২০২৫ইং আজমল হোসেনের নামে ৪টি চেকের মোট ৩৩ লক্ষ টাকার মামলা দায়ের করি। গত ৬, ৭ ও ৮ অক্টোবর আরো ৩টি মামলায় আজমল হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।




