মেয়াদোত্তীর্ণ ফুড কালার পাওয়ায় চাঁদপুরে জেনিথ সুইটস্ মালিকের জরিমানা

চাঁদপুরের শহরের গুনরাজদি এলাকায় মেয়াদোত্তীর্ণ ফুড কালার পাওয়ায় জেনিথ সুইটস্ এন্ড বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, শহরের নতুন বাজার গুনরাজদি এলাকায় একটি মিষ্টির কারখানায় অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা এবং মেয়াদ উত্তীর্ণ ফুড কালার পাওয়ায় জেনিথ সুইটস এন্ড বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এসময় মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ধ্বংস করা হয়।
এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।




