রাজরাজেশ্বর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক

চাঁদপুর -৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই জনপদের উন্নয়ন হবে। রাজরাজেশ্বরে নদী ভাঙ্গার স্থায়ী সমাধান করা হবে। যারা প্রকৃত জেলে তারা জেলে কার্ড পাবে। বয়স্ক মুরুব্বিরা বয়স্ক ভাতা পাবে। কৃষকরা কৃষি কার্ড পাবে। অসহায় ফ্যামিলি ফ্যামিলি কার্ড পাবে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, তারেক রহমান আমাদের মাধ্যমে দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা কায়েম করবে । এই জনপদে কোন দুর্নীতি থাকবে না। কোন অবৈধ বালুকাটা থাকবে না। কারো জমি কেউ দখল করবে না। আপনারা নিশ্চিন্তে ঘুমাবেন কোন চোর ডাকাত থাকবে না।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার আপনারা ভোট দিবেন।আর আপনারা ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে।আমি এমপি হবো।আপনাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করবো। এতো দিন যারা শাসন করছে তারা চায়নি রাজরাজেশ্বরের উন্নয়ন হোক এখানকার মানুষ শিক্ষিত হোক।কারণ তারা ভেবেছিলো এখানকার মানুষ শিক্ষিত হলে দূর্নীতি করা যাবেনা।এবার এই এলাকার উন্নয়ন হবে।এই এলাকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হবে।
রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন ,জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,
সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,জমিয়তে উলামায়ে ইসলাম জেলার নেতা মুফতি সাব্বির আহমেদ,রাজরাজেশ্বরের সাবেক চেয়ারম্যান রাজ্জাক চোকদার, আবুল হোসেন প্রধানীয়া।
এসময় উপস্থিত ছিলেন,রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হানিফ বন্দুকসী, যুগ্ম সাধারণ সম্পাদক জহির মিজি,বিএনপি নেতা জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার, সাধারণ সম্পাদক রমজান আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।




