চাঁদপুর সকাল

আশিকাটি ইউপি প্রশাসক জামাল উদ্দিনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রায় ১ মাস আগে
আশিকাটি ইউপি প্রশাসক জামাল উদ্দিনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মো: জামাল উদ্দীনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে, ১৯ জানুয়ারি সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউপি প্রশাসক, উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,আশিকাটি ইউনিয়নের নবাগত প্রশাসক মো: রবিউল ইসলাম,আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম দিদার, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু, সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপন, সমাজ সেবক ও জামাত নেতা ওহিদুজ্জামান উৎফুল, ইউনিয়ন জামাতের সভাপতি নাছির হোসেন প্রমুখ।

এ সময় সমাজ সেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার সাহেব আলী, ইউনিয়ন সমাজকর্মী শাহজান খান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আশিকুর রহমান সুমন,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাবলু ইউপি সদস্য বিল্লাল মাল, আলফু খান, সোহাগ খান, মহসিন মৃধা, তাফাজ্জল হোসেন তাফু কাজী, মোস্তফা গাজী, মহিলা সদস্য শিল্পী বেগম, আয়শা বেগম, রাশিদা বেগম, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাকিল মিজি, সদস্য সচিব বকুল সরকারসহ বিভিন্ন রাজনীতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিদায়ী সংবর্ধিত অতিথি তার বক্তব্য বলেন, তার দায়িত্ব পালনকাল সরকারের নীতিমালা অনুযায়ী কাজ করতে গিয়েও যদি কোন ভুলত্রুটি করে থাকেন, কারো মনে অজান্তে কষ্ট দিয়ে থাকেন তার জন্য তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, ইউনিয়ন পরিষদের যেসব বরাদ্দ আছে সেসব বরাদ্দগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করা সম্ভব, তিনি সরকারি ট্যাক্স গুলো সঠিক ভাবে সরকারি কোষাগরের জমা দেওয়ার জন্য অনুরোধ করেন।