চাঁদপুর সকাল

নদী তীরবর্তী জনপদ সরজমিনে পরিদর্শন করেন সদর ইউএনও

৭ মাস আগে
নদী তীরবর্তী জনপদ সরজমিনে পরিদর্শন করেন সদর ইউএনও

নিম্নচাপের প্রভাবে শুক্রবার তীব্র বাতাস ও জোয়ারের উচ্চতার কারণে চাঁদপুর সদরের নদী তীরবর্তী রাজরাজেশ্বর ও হানারচর ইউনিয়নের কিছু অংশ প্লাবিত হয়েছে।


পরবর্তীতে আবহাওয়া ও পরিবেশ স্বাভাবিক হওয়ায় এসব অঞ্চলের পানি নেমে গিয়েছে এব বর্তমানে বিপদের আশঙ্কা নেই।


শনিবার (২৬ জুলাই ২০২৫) নদী তীরবর্তী এ সকল জনপদ সরজমিনে পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। নদী তীরবর্তী গ্রামগুলোতে বাঁধের উচ্চতা বৃদ্ধিকরণসহ বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড অচিরেই গ্রহণ করা হবে বলে পরিদর্শনকালে জানান তিনি।