চাঁদপুর সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ২৫তম দিনের কর্মবিরতি পালন

চাঁদপুর সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ২৫তম দিনের কর্মবিরতি পালিত হয়েছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মবিরতি পালন করা হয়।
উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাবেয়া আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. জাহাঙ্গীর আলম। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাসুদুর রহমান, অর্থ সম্পাদক বিএম রোকনুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক ইয়াছমিন আক্তার, সিনিয়র সহসভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি হারুন রশীদ, ফারহানা শিকদার ও নুরে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাফর আলী গাজী, দপ্তর সম্পাদক এম এ মান্নান বেপারী এবং সহ মহিলা সম্পাদক রাবেয়া আক্তার। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত সদস্য রাজিয়া সুলতানাসহ উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে অনতিবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—
- নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ এবং ১৪তম গ্রেড প্রদান।
- ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও বেতনস্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ।
- পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ।
- পূর্বের নিয়োগবিধি অনুসারে নিয়োগপ্রাপ্ত কিন্তু বর্তমানে কর্মরত স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
- ইতোমধ্যে প্রাপ্ত বা প্রাপ্য টাইম স্কেল ও উচ্চতর গ্রেড নতুন বেতনস্কেলের সাথে সংযুক্তকরণ।
নেতৃবৃন্দ জানান, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।




