রাজরাজেশ্বরে কবির চোকদারের অর্থায়নে দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ

চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন জেলা ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার।
গত ২০ জুন শনিবার সকালে নিজ অর্থায়নে করা এই বাঁশের সাঁকো দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি ফিতা কেটে উদ্বোধন করেন।
জানাযায়,রাজরাজেশ্বর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেওয়ান কান্দি ও প্রধানীয়া কান্দি এলাকার মাঝ দিয়ে প্রবাহিত খালের কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।তাদের চলাচলের একমাত্র মাধ্যম ছিল এক বা দুটি নৌকা।
বিশেষ করে ওই ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো।আর সাধারন মানুষের এই দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে বিশাল এই বাঁশের সাঁকো নির্মান করে দেন জেলা ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার।এলাকাবাসীর ভাষ্যমতে এই সাঁকো নির্মানের ফলে সুবিধা পাবে ওই ইউনিয়নের প্রায় ১০ টি গ্রামের কয়েক হাজার মানুষ।
এবিষয়ে জেলা ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। এখানে দীর্ঘ দিন মানুষের চলাচলের একটি বড় ধরনের সমস্যা চিলো।বিশেষ করে আমাদের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশা যাওয়াতে অনেক কষ্ট হতো।তাই তাদের কথা চিন্তা করে আমি এই সাঁকোটি নির্মাণ করে দিয়েছি।আশাকরছি আমাদের অভিভাবক মাননীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের মাধ্যমে আমরা এখানে একটি ব্রিজ নির্মাণ করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন,রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদার ,ইউপি সদস্য শফিকুল কুড়ালী,ওয়ার্ড বিএনপির সভাপতি সুফিয়ান পাটওয়ারী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্লা , এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব অলিউল্লাহ দেওয়ান,যুবদল নেতা আনোয়ার সরদার, আলমগীর মাল , মুরাদ চোকদার,যুবদল নেতা ওয়ালিউল্লাহ, সালেহ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নিজাম উদ্দিন প্রধানীয়া,সাধারণ সম্পাদক শাহজালাল মাল,সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন ঢালী,ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক এবাদ উল্লাহ দেওয়ান, সহ-সভাপতি আবুল হোসেন মাল,কৃষক দলের সাধারণ সম্পাদক আলতাফ বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একাধিক লোক জানায়,এই এলাকার উন্নয়নে চোকদার পরিবার দীর্ঘ দিন ধরে প্রশংসনীয় ভূমিকায় রেখে যাচ্ছে । এই সাঁকোটি তারই একটি অংশ।




