চাঁদপুর সকাল

বালিয়া ইউনিয়ন ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজে সদর ইউএনও’র পরিদর্শন

১২ মাস আগে

চাঁদপুর সদর উপজেলা ইউএনও এস.এম.এন জামিউল হিকমা বালিয়া ইউনিয়ন পরিষদ ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।


গত মঙ্গলবার দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ ও দুপুর ১টায় ফরক্কাবাদ ডিগ্রি কলেজ, এসময় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের প্রতিটি কক্ষ, ফরক্কাবাদ ডিগ্রি কলেজ, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়, আলিম মাদ্রাসা, ভূমি অফিস সহ পরিদর্শন করেন।পরিদর্শন কালে তিনি বলেন- আমি আপনাদের কে দেখে খুবই আনন্দিত হয়েছি।


দীর্ঘক্ষন বসে ছিলেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় তিনি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সচেতন নাগরিক দের কাছ থেকে বিষয় বস্তু শুনেন।


ইউপি সচিব তাছলিমা বেগমের সার্বিক প্রচেষ্টায় ইউনিয়ন বিএনপি,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


এসময় উপস্থিত সকলে তারা তাদের ইউনিয়নটি একটি মাদক সয়লাব, কিশোরগ্যাং, সহ এগুলোর প্রতিকার চেয়ে আগামীতে যেনো আমরা আমাদের এ বালিয়া ইউনিয়নটি মাদক মুক্ত চাই।


এসময় তারা আরো বলেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কাঁচা রাস্তা, টিউবওয়েল এর অভাবে পানি পান না করা। এই কাজ গুলো হয়ে গেলেই আমরা সবাই সমস্যা সমাধান ও বসবাস করতে পারবো। পরে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ পরিদর্শন কালে অত্র কলেজের সভাপতি এস.এম.এন জামিউল হিকমা কে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম সহ সকল শিক্ষক ও গর্ভনিং বডির সদস্যরা তাকে ফুলেল শুভেচছা জানান।


উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন মিয়াজী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সদস্য মোঃ শরীফুল ইসলাম খান, উপদেষ্টা ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজ গর্ভনিং বডির সদস্য জি.এম জহিরুল ইসলাম,


সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ডা.মোঃ ফারুকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার,


ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সদস্য মোঃ রহমত উল্লাহ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ, রাজনৈতিক বিষয়ক হাফেজ মোঃ ওবায়দুল হক মিজি সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা।