চাঁদপুর সকাল

পুরানবাজারে দুটি অটোরাইস মিলকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা

প্রায় ১ মাস আগে
পুরানবাজারে দুটি অটোরাইস মিলকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ অভিযানে গতকাল সোমবার (১৫ জুন) পুরান বাজারে দু’টি অটোরাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় কঠিন বর্জ্য ব্যবস্হাপনা বিধিমালা ২০২১ এর ৭(৫) ধারা লঙ্ঘন করে পার্শ্ববর্তী নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারন করে খাল দূষণ-ভরাট করায় ২ টি অটোরাইসমিলে সর্বমোট ১৭০০০০ (এক লক্ষ সত্তর হাজার) ধার্যপূর্বক জরিমানা আদায় করা হয় ।

অটোরাইসমিল হলো : মেসার্স চাঁদপুর অটো রাইস মিল -৫০০০০(পঞ্চাশ হাজার), মেসার্স খাজা বাবা অটোমেটিক রাইস মিল-১২০০০০(এক লক্ষ বিশ হাজার)।

এছাড়া নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসন, চাঁদপুর এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ও সাজিদ হক এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক জনাব শরমিতা আহমেদ লিয়া।

এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্হিত ছিলেন। কোর্টে আইন শৃংখলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান বলেন পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।