জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে চাঁদপুর ড্যাফোডিল স্কুল ও কলেজ বৃক্ষ রোপণ

চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৫ জুলাই-২০২৬খ্রি.) দুপুর ২ ঘটিকায় চাঁদপুর স্টেডিয়াম রোডস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ কম্পাউন্ডে স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সুফী লিবান আহমেদের আগ্রহে ভবিষৎ প্রজন্মদের দেশিও বকুল, শিউলী, গন্ধরাজ, কামিনী, কাঠ গোলাপ ও লিপিস্টিক ফুল ও গাছের সাথে পরিচিত হবার জন্য বৃক্ষ রোপণ করা হয়।
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকনের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় স্কুলের অধ্যক্ষ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধূরী। অনুষ্ঠানে স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।




