চাঁদপুর সকাল

শাহরাস্তিতে ২৩ মামলার পলাতক আসামি ‘মাদক সম্রাট’ খোরশেদ আটক

২ দিন আগে
শাহরাস্তিতে ২৩ মামলার পলাতক আসামি ‘মাদক সম্রাট’ খোরশেদ আটক

শাহরাস্তিতে বিশেষ অভিযানে ২৩ মাদক মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট খোরশেদ আলম সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে ২০২৬) সন্ধ্যায় পৌরসভার পশ্চিম উপলতা গ্রামের চৌধুরী মঞ্জিল থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালায়। অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম উপলতা এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে ‘চৌধুরী মঞ্জিল’ থেকে খোরশেদ আলম (৪৪) ও বোরহান উদ্দিন (২৮)কে আটক করা হয়।

ওই সময় তল্লাশি চালিয়ে খোরশেদ আলমের কাছ থেকে ২০ পিস ও বোরহান উদ্দিনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহরাস্তিতে বিশেষ অভিযানে ২৩ মাদক মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট খোরশেদ আলম সহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে ২০২৬) সন্ধ্যায় পৌরসভার পশ্চিম উপলতা গ্রামের চৌধুরী মঞ্জিল থেকে তাকে আটক করা হয়। পুলিশ আরো জানায়, আটককৃত খোরশেদ আলমের বিরুদ্ধে ২৩টি মাদক মামলা রয়েছে। সে ১ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলো।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, আটককৃত খোরশেদ আলম পশ্চিম উপলতা বেপারী বাড়ির মৃত আরব আলীর ও বোরহান উদ্দিন দৈল বাড়ির আ. কাদিরের পুত্র।