চাঁদপুর সকাল

শাহরাস্তিতে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান

১০ মাস আগে
শাহরাস্তিতে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান
শাহরাস্তিতে আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (১১ জুলাই) ভোরে উপজেলার সাহেব বাজারে এই অগ্নিকান্তের ঘটনা ঘটে। এতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ১৫ লাখ টাকার মালা ভালো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।

স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, ভোর বেলায় হঠাৎ করে দোকান মগুলো থেকে আগুনের ধোয়া উঠতে থাকে। ওই সময় দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভানো হয়। যদিও আগুন নেভানোর পূর্বেই দোকানের মালামাল গুলো ক্ষতিগ্রস্ত হয়।


আগুনে ক্ষতিগ্রস্ত কাপড়ের ব্যবসায়ী সুজন জানান, তার কাপড়ের দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সব। কিস্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিল দোকান পুড়ে যাওয়ায় প্রায় নিঃস্ব হয়ে গেছে সুজন। প্রশাসন ও সরকারিভাবে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এখানে একটি কাপড়ের দোকান, একটি মিস্টির দোকান, একটি মুদি দোকান ও একটি হার্ডওয়ারের দোকান ছিল।