চাঁদপুর সকাল

প্রধানমন্ত্রীর কাছে যে যে দাবী জানালেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

প্রায় ২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর কাছে যে যে দাবী জানালেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ১৬ মে চাঁদপুর থেকে একযোগে ২১ টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন। চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবী জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

নিজের বক্তব্যের সময় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের এখানে একটি ইপিজেডের দাবী জানাচ্ছি। চাঁদপুর থেকে হাইমচর পর্যন্ত নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ,মেডিকেল কলেজ,বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মান,হাইমচরে অর্থনৈতিক জোন গড়ে তোলার দাবী জানাচ্ছি ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও ,শিক্ষামন্ত্রী ডা.আ ন ম এহসানুল হক মিলন,সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, উপদেষ্টা ড. মাহাদী আমিন, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী,আলহাজ্ব রাশেদা বেগম হীরা,ড. জালাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, বিডা চেয়ারম্যান আশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।