চাঁদপুর সকাল

নানা আয়োজনে বর্ষবরণ হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের

প্রায় ২১ ঘন্টা আগে
নানা আয়োজনে বর্ষবরণ হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের নানা আয়োজনে বাংলা ১৪৩৩ সনকে বরণ করলো । বাংলা বর্ষপঞ্জির ১৪৩৩ সনের গণনা শুরু হলো আজ মঙ্গলবার। গাছে গাছে নতুন পাতা । এই পরিপ্রেক্ষিতে পুরোনো সব জীর্ণতা ঝেড়ে নতুনের আহ্বান নিয়ে নতুন প্রত্যয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের আশা ও আহ্বান নিয়ে এসেছে পয়লা বৈশাখ।

পয়লা বৈশাখ শুধু নতুন বর্ষপঞ্জির সূচনা দিবস নয়, বাঙালি জাতিসত্তা ও আবহমানকালের গৌরবময় সংস্কৃতির আনন্দঘন উদযাপনের দিন। ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের এক মহামিলনের মহোৎসব হলো পয়লা বৈশাখ।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর - ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। বর্ষবরণ অনুষ্ঠানের বৈশাখী শোভাযাত্রার নেতৃত্বদেন তিনি।

মঙ্গলবার সকালে উপজেলা চত্বরেই অনুষ্টিত হয় বর্ষবরণের সকল আয়োজন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের তত্ত্বাবধায়নে বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

র‌্যালি, সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা সহকারী কমিশনার তানজিনা জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আবদুল্লাহ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোওয়ারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান প্রমুখ।