মতলবে চার বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক।
সোমবার (৬ জুলাই) নারায়ণপুর পৌরসভার কালিকাপুর মুন্সি বাড়িতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর গ্রামের প্রবাসী ইউসুফের ছেলে রাফি সোমবার দুপুরে একই বাড়ির ৪ বছর বয়সী শিশুকে বাড়ির পাশে রাস্তার পাশে ধর্ষণের চেষ্টা করে। এই চিত্র দেখে ফেলে একই এলাকার আলম নামে এক ব্যক্তি। পরে আলম ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাফিকে আটক করে থানায় নিয়ে আসে।শিশুটিকে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে দিনদুপুরে খোলামেলা জায়গায় রাস্তার পাশ ধর্ষণের চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এমন ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী|




