মতলব দক্ষিণে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

যৌথবাহিনীর অভিযানে চাঁদপুরের মতলব দক্ষিণে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই ২০২৫) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকা থেকে মাদক ব্যবসায়ী সুমি (৩০) কে আটক করা হয়। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং ৪৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।




