মহাসমাবেশ সফল করতে চাঁদপুর শহর জামায়াতের প্রচারণা ও লিফলেট বিতরণ

৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ১৯ জুলাই রাজধানীর সরোয়ারদী উদ্যানে কেন্দ্রীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সমাবেশ সফল করতে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে শহরের বাইতুল আমীন জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লী, অসাধারণ মানুষ,ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পরে গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রচারণার কাজ সমাপ্ত করা হয়। এতে এতে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মাহমুদ শাহাজান খান।
শহর জামায়াতের সহজ সেক্রেটারি মোঃ সবুজ খানের সঞ্চালনায় গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। এসময় সংগঠনের বিভিন্ন ওয়ার্ড আমির, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের কর্মিরা উপস্থিত ছিলেন।




