স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুল হাসান রিপন ঢাকায় আটক

চাঁদপুরের বাসিন্দা ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে সোমবার (১৯ জানুয়ারী) বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জনতা পুলিশের কাছে সোপর্দ করে।
সে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে । পুলিশ তাকে রিমান্ডে নিতে পারে । তার গ্রামের বাড়ী চাঁদপুর সদরে ।




