চাঁদপুরে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভা

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জরুরি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দ্বীন ।
সিভিল সার্জন বলেন, সরকারের নীতিমালা অনুসরণ করে সব প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালিত হতে হবে এবং স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন ভাবেই অবহেলা কিংবা গাফিলতিতে ছাড় দেয়া হবে না । তিনি বলেন মানহীন প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করা হবে। বন্ধ করা হবে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান।
স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে৷ কারো খাম খেয়ালী কিংবা অতি মুনাফার বলি যেনো সাধারণ মানুষ না হয় সে দিনে নজর রাখতে হবে৷ সংগঠনের সভাপতি ডাঃ মোঃ মোবারক হোসেন চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক জি ম শাহীন এর উপস্থাপনায় সভায় বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ রফুকুল হাসান ফয়াসাল৷ স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্দেশনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ডাঃ এস এম সহিদ উল্যা,
সিনিয়র সহ সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম খান, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য সিনিয়র চিকিৎসক অধ্যপক ডাঃ সালেহ আহমেদ, সিনিয়র চিকিৎসক ডাঃ এম এ গফুর সংগঠনের সহ সভাপতি ডাঃ মোস্তাক আহমদের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন ভুইয়া।
সভায় উপস্থিত বিভিন্ন প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক এর মালিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এছাড়াও সভায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নতুন মূল্য তালিকা নির্ধারণ, লাইসেন্স নবায়ন সংক্রান্ত জটিলতা এবং সরকারের বিভিন্ন দপ্তরের সাম্প্রতিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়।




