চাঁদপুর সকাল

চাঁদপুরে নবাগত পুলিশ সুপারের দিকনির্দেশনায় রাত্রিকালীন কিশোর গ্যাং ও মাদক উদ্ধার অভিযানে ৪৫ জন আটক

৫ মাস আগে

চাঁদপুর জেলা নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসান এর দিকনির্দেশনায় পৌর শহরে রাত্রিকালীন কিশোর গ্যাং ও মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে।


গত (৩০ নভেম্বর) সন্ধায় শহরের মূখার্জিঘাট, চৌধুরী ঘাট, লন্ডন ঘাট, ছায়া বানী মোড় এবং পৌর সিএনজি স্ট্যান্ড(পুরান আদালত পাড়া), কালিবাড়ী প্ল্যাটফর্মসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে কিশোর অপরাধ ও মাদকাসক্ত সন্দেহে কিশোর আটক ৩০ জন, জুয়াড়ী ১৪ জন এবং ১জন মাদকাসক্তকে আটক করেছে পুলিশ।


এসময় মাদক উদ্ধার ও কিশোর অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করতে ব্যাপক তৎপরতা দেখা যায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের। চাঁদপুর সদর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া’র নেতৃত্বে অভিযানটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মডেল থানার তদন্ত ওসি মিন্টু দত্ত, এস‌আই শাখাওয়াত, এস‌আই কালাম গাজি, এস‌আই কুদ্দুস সরকার, এস‌আই কামাল,এস‌আই মামুনুর রশিদ, এএস‌আই কামরুল, এএস‌আই নয়ন, কনস্টেবল খলিলুর রহমানসহ অন্যান্য আরো অনেকেই।


চাঁদপুর সদর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, পুলিশ সুপার এর দিকনির্দেশনায় এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তবে যাদেরকে প্রাথমিকেভাবে আটক করা হয়েছে তাদেরকে যাচাই-বাছাই শেষে কোনো অপরাধের সাথে জড়িত থাকলে বা যাদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত তথ্য পাওয়া যায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।