চাঁদপুরে ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকের ৭ দিনের কারাদণ্ড

বুধবার (৩ জুন ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাকালীন সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনে ১০টি মামলায় নয় হাজার একশো টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয় এবং ৪ টি বাস ও ১ টি পিকআপে গাড়ির কাগজপত্র না থাকায় ট্রাফিক পুলিশের মাধ্যমে জেলা পুলিশ লাইন্সে ডাম্পিংয়ে পাঠানো হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন জৈনপুর পরিবহনের একটি বাসে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ড্রাইভিং লাইসেন্সবিহীন একজন মোটর মেকানিক টেস্ট ড্রাইভ করে যাত্রীদের জীবনের ঝুঁকির মধ্যে ফেলায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জেলা প্রশাসন, চাঁদপুর- এর এরূপ অভিযান অব্যাহত থাকবে।




