চাঁদপুর সদরে সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদরে সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১ফেব্রুয়ারী (রবিবার) চাঁদপুর সরকারি কলেজে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষনে সহকারি প্রিজাইডিং অফিসার পদে প্রায় ১৫০জন, পোলিং অফিসার পদে প্রায় ৮শ ৯২জন কর্মকর্তা অংশগ্রহন করেন।
সহকারি প্রিজাইডিং অফিসার এর প্রশিক্ষন সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হয়ে বিকাল ৫টায় শেষ হয় ৷
পোলিং অফিসারদের প্রশিক্ষন ১ম পর্যায় সকালে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। ২য় পর্যায় দুপুর ১টা ৩০মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। এতে মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন সহ অন্যান্যরা প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন৷
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।




