চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট বাজারে এড. শাহজাহান মিয়ার গণসংযোগ

গণসংযোগকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন “ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন।”
এ সময় তিনি বাবুরহাট বাজার এলাকার দোকানপাট ও মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে থাকার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা তরপচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকসী, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হাফেজ মাওলানা হাসান মাল, ১৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মাওলানা মোঃ ওয়াহিদুল ইসলাম,
১৪ নং ওয়ার্ডের সেক্রেটারী হাফেজ আব্দুল মাজেদ, ডাঃ সিদ্দিকুর রহমান প্রামানিক, মাওলানা হাসান মাল, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, আল-আমিন বাবুরহাট ক্যাম্পাসের ইনচার্জ মোঃ আব্দুল আউয়ালসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




