চাঁদপুর সকাল

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

১১ মাস আগে
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার (১৯ জুলাই ২০২৫খ্রি.) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার (১৯ জুলাই ২০২৫খ্রি.) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়।


চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীরের উপস্থাপনায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এদিকে অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হান্নান রনি, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন সাঈদী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শারমিন রহমান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়াসহসকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ।


এসময় জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া।