চাঁদপুর সকাল

সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়ে চলছে : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন

৬ মাস আগে
সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়ে চলছে : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন

সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়ে চলছে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন। শুক্রবার (১ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় ১০ নম্বর গোহাট উত্তর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।


এ সময় বিএনপির সাবেক এই নেতা বলেন, বাংলাদেশ আজ নির্বাচনের উৎসবমুখী আর অপরদিকে এই সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়ে চলছে। তাই এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।


তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।’


এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম পাটোয়ারীসহ কচুয়া উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা।