শাহরাস্তি সাহেব বাজারে ৪টি দোকানে আগুন লেগে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুজন নামে এক দোকানের মালিক জানান, তার কাপড়ের দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিলো। পুরো দোকান পুড়ে গেছে। তিনি ঋণের কিস্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দোকান পুড়ে যাওয়ায় প্রায় নিঃস্ব হয়ে গেছেন সুজন। সরকারিভাবে আর্থিক সহায়তা প্রাপ্তির মাধ্যমে তিনি আবারো ব্যবসা করার জন্যে আবেদন জানিয়েছেন।
মিম সুইটস মিষ্টির দোকানে আগুন লেগে প্রায় দু লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক মোস্তাকিম জানিয়েছেন। আরেক দোকানদার গোলাম মোস্তফা ভুইয়া জানান, তার মুদি দোকানে আগুন লেগে ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের দোকানে আগুন লেগেছে, তবে কতো টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি তা এখনো নির্ণয় করতে পারেননি। আগুন লাগায় ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত সবাই ।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা প্রশাসন থেকে সরকারিভাবে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।




