চাঁদপুর সকাল

মতলব উত্তরে অবৈধ কারেন্ট জাল ও নৌকাসহ ১৬ জেলে আটক

৮ মাস আগে
মতলব উত্তরে অবৈধ কারেন্ট জাল ও নৌকাসহ ১৬ জেলে আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অবৈধভাবে মাছ ধরার সময় ১৬ জেলেক আটক করেছে।


এসময় তাদের কাছ থেকে ৬ টি মাছ ধরার নৌকা, প্রায় ১৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার (১৮ অক্টোবর) রাত থেকে ভোরে পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


আটককৃতরা হলেন, রিপন মোল্লা (২৫), মো. রিপন দেওয়ান (৪৪), মো. মফিজুল (৩৫), মো. জসিম মিজি (৩৫), মোঃ আকাশ (২০), মো. উজ্জল (৪৫) স্বপন সিকদার (২৪), মো. শান্ত মাদবর (২০), মো. শাহিন সরদার (৩৪), আল আমিন (৩৫), মো. জব্বার সিকদার (৪৫), মো. বিল্লাল গাজী (৪০), মো. নাসির ঢালী (৩২), আব্দুর রাজ্জাক (২০), মো. আরিফ (১৯), মো. জাহাঙ্গীর মোল্লা (৩৭) তাদের বিরুদ্ধে পৃথক ৬ টি মামলা করা হয়েছে, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, মা ইলিশ রক্ষায় আমরা দিনরাত অভিযান পরিচালনা করছি। গত কয়েকদিনে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্টজাল ও নৌকা জব্দ করেছি।


মা ইলিশ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নদীতে অভিযান অব্যাহত থাকবে, কেউ নিষিদ্ধ সময়ে মাছ ধরলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।