মতলব উত্তরে এসিল্যান্ড কর্তৃক মোবাইল কোট পরিচালনা

মতলব উত্তর উপজেলার ইসলামিয়া মার্কেট, নতুন বাজার, মতলব উত্তর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা কালে অনুমতি ব্যাতিরেকে অবৈধ ভাবে মেলা আয়োজন করে গণ উপদ্রব সৃষ্টি করার অপরাধে ২জন আয়োজককে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ১৬হাজার টাকা জরিমানা করা হয়। মেলার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং অনুমতি ব্যাতিরেকে মেলার কার্যক্রম চালু না করার নির্দেশনা প্রদান করা হয়।




