চাঁদপুর সকাল

কচুয়ায় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

২ দিন আগে
কচুয়ায় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

কচুয়ায় বজ্রপাতে পদ্ম রাণী (৫৫) নামে কৃষাণীর মৃত্যু হয়েছে।উপজেলার বড়ো হায়াতপুর পাটোয়ারী বাড়ির সামনে সুনীলের স্ত্রী এ কৃষাণীর মৃত্যু হয়। সোমবার দুপুরে কড়ইয়া ইউনিয়নের বড়ো হায়াতপুর পাটোয়ারী বাড়ির সামনের মাঠে পদ্ম রাণী ধান আনতে গেলে আকস্মিক বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। সংজ্ঞাহীন অবস্থায় পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । পদ্ম রাণীর মা মাধবী মো. জানান, ধান আনার শেষ মুহূর্তে বজ্রপাতে পদ্ম রাণী ও তার ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে পদ্ম রাণী মারা যান। বজ্রপাতে তার ছেলে নারায়ণ (৩০) আহত হন।

সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই মো. রুবেল স্বাস্থ্য কমপ্লেক্সে এসে লাশের সুরতহাল করেন।