চাঁদপুর সকাল

ফরিদগঞ্জের মিরপুরে আগুনের নিঃস্ব আইয়ুব মোল্লার পাশে দাঁড়ালেন এলাকাবাসী

প্রায় ১ বছর আগে
ফরিদগঞ্জের মিরপুরে আগুনের নিঃস্ব আইয়ুব মোল্লার পাশে দাঁড়ালেন এলাকাবাসী
দুর্বিষহ স্মৃতি হয়েছে তার জীবনে--তিল তিল করে গড়ে তোলা তার ছোট্ট আশ্রয়স্থল মুহূর্তের মধ্যেই হয়ে যায় শেষ। তার হৃদয়ে যেনো হাহাকারের বাতি জ্বলে! সেই হাহাকার এবং দাউ দাউ আগুনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যা দেখে হৃদয় ছুঁয়েছে ফরিদগঞ্জবাসীর। হৃদয়বান মানুষেরা হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। মানুষটির ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন ফরিদগঞ্জের বেশ কয়েকজন মানবতার ফেরিওয়ালা।


আইয়ুব মোল্লার ঘর নির্মাণের দায়িত্ব নেয়া লোকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন : বিশিষ্ট ব্যাংকার ও পৌর বিএনপির সাবেক সদস্য ও জয়নাল চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান রুবেল, বিশিষ্ট সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক আহসান হাবিব, সৌদি আরব প্রবাসী চৌমুখা গ্রামের কৃতী সন্তান মো. মনির হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক ও রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব।