চাঁদপুর সকাল

এক-তৃতীয়াংশ আয়ে দেশ গড়ার ডাক ড্যাফোডিল গ্রুপ

৮ মাস আগে
এক-তৃতীয়াংশ আয়ে দেশ গড়ার ডাক ড্যাফোডিল গ্রুপ

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সম্মানে জাতীয় শোক দিবসের শেষ দিনে ড্যাফোডিল ফ্যামিলির ৬,৫০০ সদস্য তাদের প্রতিবছরের নির্ধারিত ফ্যামিলি ডে উপলক্ষে একত্রিত হয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সৃষ্টিকর্তার কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

একই সাথে ড্যাফোডিল গ্রুপ একটি যুগান্তকারী ও ঐতিহাসিক সামাজিক অঙ্গীকার ঘোষণা করেছে।

এ ঘোষণার মাধ্যমে ২০২৬ সাল থেকে ড্যাফোডিল গ্রুপের নেট আয়ের এক-তৃতীয়াংশ (One-Third Net Profit) দেশের জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যা বাংলাদেশের কর্পোরেট ইতিহাসে দায়িত্বশীল ও মানবিক ব্যবসায়িক নেতৃত্বের একটি অনন্য দৃষ্টান্ত।