চাঁদপুর সকাল

চাঁদপুুর স্টেডিয়ামে খেলবে নরসিংদী ও চাঁদপুর জেলা ফুটবল দল

৮ মাস আগে
চাঁদপুুর স্টেডিয়ামে খেলবে নরসিংদী ও  চাঁদপুর জেলা ফুটবল দল

স্পোর্টস রিপোটার ॥ রোববার ৫ অক্টোবর চাঁদপুর স্টেডিয়াম অনুষ্ঠিত হবে তারুণ্যের উৎসব ন্যাশনাল জাতীয় চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় রাউন্ডের ফুটবল খেলা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজন ও চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিকেল ৩ টায় খেলতে নামবে স্বাগতিক চাঁদপুর ও নরসিংদী জেলা ফুটবল দল। দু দলেই প্রথম রাউন্ডের খেলায় জয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে।

চাঁদপুর জেলা ফুটবল দল প্রথম রাউন্ডে কিশোরগঞ্জ উপজেলা মাঠে কিশোরগঞ্জের সাথে ২-১ গোলে এবং চাঁদপুর স্টেডিয়ামে কিশোরগঞ্জের সাথে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠে ।

জেলা ফুটবল দলের খেলোয়াড়দের সাথে এ প্রতিবেদকর আলাপকালে তারা জানায়, বিকেল তিনটায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।

চাঁদপুর জেলা ফুটবল দলের কর্মকর্তা জিনার সাথে আলাপ করলে তিনি এ প্রতিবেদককে বলেন আমরা কিশোরগঞ্জের সাথে জয়লাভ করেই দ্বিতীয় রাউন্ডে উঠেছি। আমরা গত কয়েকদিন ধরে বৃষ্টি বিঘ্নিত মাঠে নিয়মিত অনুশীলন করে যাচ্ছি। আশা করি দলের খেলোয়াড়রা যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে অবশ্যই আমরা নরসিংদির সাথে জয়লাভ করতে পারবো। এ জন্য সকলের দোয়া কামনা চাই।