চাঁদপুরে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) বিকেলে নিউট্রিশন ইন্টারন্যাশনালের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর জেলা কো-অর্ডিনেটর এরশাদ খান।
প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে নূর আলম দ্বীন বলেন, স্বাস্থ্যই সম্পদ। তবে আমাদের নিজেদেরকে সুস্থ্য রাখতে হলে আর একটু সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ সুষম খাদ্য গ্রহণ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার জাকির হোসেন পাটওয়ারী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ।
সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।




