চাঁদপুর সকাল

চাঁদপুরে ইউএনওর গানম্যানের কাছে ইয়াবা

১০ দিন আগে
চাঁদপুরে ইউএনওর গানম্যানের কাছে ইয়াবা
চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গানম্যান হিসেবে দায়িত্ব পালন করা আনসার সদস্য শাহ মনিরকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে কচুয়া পৌরসভার কড়ইয়া মাছের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার শাহ মনির লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নম্বর পার্বতী ইউনিয়নের হিলা বাইচা মোল্লাবাড়ি এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ইউএনও কার্যালয়ে দায়িত্ব পালন শেষে শাহ মনির কড়ইয়া মাছের আড়তে যান। সেখানে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার কাছে ইয়াবা পাওয়া গেলে বিষয়টি তাৎক্ষণিকভাবে কচুয়া থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, আনসার সদস্য শাহ মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।