চাঁদপুর সকাল

চাঁদপুরে ঢাবিয়ানের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৮ মাস আগে
চাঁদপুরে ঢাবিয়ানের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ‘চাঁদপুরে ঢাবিয়ান’-এর উদ্যোগে এক আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। কেক কেটে এবং স্মৃতিচারণার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘চাঁদপুরে ঢাবিয়ান’-এর সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বাহার। উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, মো. আব্দুল্লাহ হীল বাকী ও কোহিনুর বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এছাড়া কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ বাবর, কোষাধ্যক্ষ মো. মাসুদ আলমসহ ঢাবিয়ানের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।


আলোচনায় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, মুক্তচিন্তার চর্চা, সংস্কৃতি এবং জাতীয় উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের অবদান তুলে ধরেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে চাঁদপুরে আরও বৃহৎ পরিসরে এই ঐতিহ্যবাহী দিবসটি উদ্‌যাপন করা হবে।