১১ জুলাই “জুলাই পদযাত্রার” অংশ হিসেবে চাঁদপুরে আসছেন এনসিপির নেতৃবৃন্দ

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১১ জুলাই চাঁদপুরে আসছেন এনসিপির নেতৃবৃন্দ। বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের চাঁদপুর জেলায় আগমনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাই ৬৪ জেলায় পদযাত্রার অংশ হিসেবে চাঁদপুর জেলা সফর করবেন নেতারা। ১১ জুলাই চাঁদপুর সদর ও মতলব উত্তরে সফর করবেন দক্ষিণাঞ্চলে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দাওয়াত পত্রে জানানো হয় যে, আপনারা জেনে আনন্দিত হবেন যে, আগামী ১১ জুলাই ২০২৬ ইং, রোজ: শনিবার জুলাই আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ ও অসংখ্য আহতদের দায়বদ্ধতা থেকে জুলাই আন্দোলনের ১দফার ঘোষক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের চাঁদপুর জেলায় আগমনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
স্থান : বাসস্ট্যান্ড, চাঁদপুর। বিকেল ৩টায় এবং একই দিনে সন্ধ্যা ৬টায় ছেংগারচর মডেল স্কুল ময়দান, মতলব উত্তর। আমন্ত্রনে মোঃ মাহবুব আলম : আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি চাঁদপুর জেলা। মোঃ আমানুল্লাহ পাটওয়ারী : সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি চাঁদপুর জেলা।




